লক্ষ্মীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

লক্ষ্মীপুর পৌর শহরে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। রোববার ভোরে শহরের শাঁখারীপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটি সদস্যরা জানান, রাতে দূর্বৃত্তরা মন্দিরের গ্রীল কেটে ঢুকে কালী মন্দির ও শীতলা মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুর করে।

সকালে স্থানীয়রা মন্দিরে পূজা দিতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source/Courtesy: Jamuna Tv

প্রতিমা ভাঙচুরলক্ষ্মীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর
Comments (0)
Add Comment