নারায়ণগঞ্জে রাতের আধারে সরস্বতী প্রতিমা ভাংচুরঃ ৪ মুসলিম যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে রাতের আধারে সরস্বতী প্রতিমা ভাংচুরের অভিযোগে ৪ মুসলিম যুবককে হাতেনাতে ধরা হয়েছে। চার যুবককে বন্দর উপজেলার তিনগাও গ্রামে হিন্দু দেবী সরস্বতীর প্রতিমা ভাংচুরের দায়ে সোমবার গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন আব্দুল করিম মিয়ার ছেলে সুজন (২২) , নুর মোহাম্মদের ছেলে শফিকুল ইসলাম (২৫) , শহিদ মিয়ার ছেলে হৃদয় (২২) , আইয়ুব মিয়ার ছেলে শাহিন (২৩) ।

বন্দর থানার অফিসার-ইন-চার্জ রফিকুল ইসলাম বলেন অভিযুক্তরা রাত ১ টার দিকে মধুসূদন বিশ্বাসের বাড়ির মূজা মন্ডবে হামলারত অবস্থায় এলাকাবাসী আটক করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এই ঘটনায় মধূসুধন বিশ্বাস বন্দর থানায় একটি আমামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment