দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে দেশের বিভিন্ন স্থানে হিন্দু মহাজোটের মানবন্ধন
৫ দিনের পূজায় ১ দিনের ছুটি ! এটাকি মানা যায় ? তাই দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানবন্ধন করেছে হিন্দু মহাজোট। ঢাকা, ময়মনসিংহ , ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা , সিলেটেসহ দেশের সকল জেলাতেই মানবন্ধন হয়।
ঢাকা জেলাসহ সকল জেলার জাতীয় হিন্দু মহাজোটের নেতারা দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আজ অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
হিন্দু মহাজোটের ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট উজ্জ্বল কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার ও দপ্তর সম্পাদক সুমন কর্মকার। বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচে বড় উৎসব। দুর্গাপূজায় পাঁচ দিনের আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে ছুটি মাত্র একদিন। ফলে কারও পক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব হয় না। তাই দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি আমাদের প্রাণের দাবি। এবারের পূজা থেকেই তিন দিনের ছুটি কার্যকরের দাবি করছি।
