সদ্যপ্রাপ্ত সংবাদসর্বশেষহিন্দু নির্যাতনের খবর

ত্রাণ দিয়ে হিন্দুদের, মুসলমান হবার জন্য বলা হয়

গত ২৩ এপ্রিল ‘বাংলা এইড’ নামের এক সংগঠনের পক্ষে তার ইউনিয়নের নোয়াগাও এলাকায় সুমন মিয়া দুস্থ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ত্রাণ দেন। এ সময় তিনি তা ফেইসবুকে লাইভ সম্পচারও করেন। সেখানে তিনি সুবিধাবঞ্চিত ওই হিন্দু পরিবারগুলোকে মুসলাম হওয়ার আহ্বানও জানান।

এ ফেইসবুক লাইভ ছড়িয়ে পড়লে সোশাল মিডিয়ায় ব্যাপক নিন্দা ও প্রতিবাদ হয়। অনেকে আইনের আওতায় এনে তার শাস্তির দাবিও করেন।

এরপর সুমনের পরিবারের সদস্যরা মীমাংসার জন্য শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদে আসেন বলে জানান এ পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

সূত্রঃ বিডিনিউজ ২৪