বগুড়া জেলার গাবতলী কেন্দ্রীয় কালী মন্দিরের সীমানা প্রাচীর ভাংচুর
বগুড়া প্রতিনিধি >> গাবতলী কেন্দ্রীয় কালী মন্দিরের সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, গাবতলী কেন্দ্রীয় কালী মন্দিরটি ১৯৯৭ সালে পৌরসভাধীন খলিশাকুড়া ব্রীজের দক্ষিণধারে ৩শতক জমি নিয়ে নির্মাণ করা হয়। ৩০ ডিসেম্বর সকাল ৮টায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে পৌর এলাকার সোন্দাবাড়ী গ্রামের ভেটু, পলাশ ও বিপুলের নেতৃত্বে একদল লোক ওই মন্দিরের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।
এ ঘটনায় কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র দেব বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অর্চনা পালনের জায়গার সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার ঘটনায় ফুঁসে উঠেছে গাবতলীর গোটা হিন্দু সমাজ।
আরও পড়ুনঃ
- শাঁখা খুলে বিসিএস পরীক্ষা দিতে বাধ্য করলো শিক্ষক
- কালুখালীতে হিন্দুদের ওপর হামলা
- হিন্দু যুবককে ধরে জোর পুর্বক লিঙ্গ কর্তন করে সুন্নাতে খতনা! মুসলিম বানানোরও চেষ্টা!
- প্রেমে রাজি না হওয়ায় হিন্দু মেয়ে নিকিতাকে গুলি করে হত্যা করল মহম্মদ তৌফিক
- হিন্দু থেকে মুসলিম হওয়া মেয়েটি শ্বশুর বাড়ির শারীরিক ও মানসিক অত্যাচার সইতে না পেরে মারা গেছে
